ঢাকা ও সোহরাওয়ার্দী কলেজের ভর্তি কার্যক্রম হবে অনলাইনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক ফয়জুল করিম আজ বুধবার প্রথম আলোকে এ তথ্য জানান।ফয়জুল করিম বলেন, কিছু কলেজে বহিরাগতদের অনভিপ্রেত হস্তক্ষেপের কারণে ভর্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এতে ভর্তি হতে ইচ্ছুকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাই ঢাকা ও সোহরাওয়ার্দী কলেজে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।ফয়জুল করিম জানান, এই দুটি কলেজে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের [email protected] ও [email protected] নামের দুটি ই-মেইল ঠিকানায় ভর্তির রোল নম্বর, শিক্ষার্থীর নাম, মেধাক্রম, মেধা স্কোর, কলেজ কোড ও কলেজের নাম, পছন্দের বিষয়—এসব তথ্য পাঠাতে হবে। ই-মেইলের এসব তথ্য যাচাইবাছাই করে শিক্ষার্থীদের নির্বাচিত বিষয় জানানো হবে।