ঢাকা-আগরতলা সড়কে ১৬ ঘণ্টা পর যান চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়ক দিয়ে টানা ১৬ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে। সড়কটি বন্ধ থাকার কারণে এক অংশে রপ্তানির পণ্যবোঝাই ২০০ ট্রাক আটকা পড়ে। এতে ব্যবসায়ী ও স্থলবন্দর উভয়ের লোকসান হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. জাহেদ হোসেন প্রথম আলোকে বলেন, ট্রাকটি বিকল হয় রোববার দিবাগত রাত দুইটায়। ট্রাকের চালক ও বন্দরের ব্যবসায়ীরা আজ সোমবার সন্ধ্যা ছয়টার পর ট্রাকটিকে সরিয়ে নিলে এই পথে যান চলাচল স্বাভাবিক হয়।বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন প্রথম আলোকে বলেন, আটকে থাকা ট্রাকপ্রতি দেড় থেকে দুই হাজার টাকা লোকসান দিতে হবে।আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা ইন্দ্রমোহন দাস প্রথম আলোকে বলেন, সড়ক বন্ধ থাকায় বন্দরটি প্রায় ৫০ লাখ টাকার বৈদেশিক মুদ্রার আয় থেকে বঞ্চিত হয়েছে।