ঢাকা-আরিচা মহাসড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ শনিবার বেলা দুইটার দিকে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের পর ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ অবস্থার সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত যানগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলেও যানজট কমেনি।এ দুর্ঘটনার পর উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সেখানে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সাভারের নবীনগর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে তিন-চার কিলোমিটার দীর্ঘ যানজট বিরাজ করছে। পাটুরিয়া ঘাটের কাছে তিন কিলোমিটার এলাকাজুড়েও রয়েছে যানবাহনের সারি।ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ যানজটের বিষয়টি নিশ্চিত করেছেন।