ঢাকা আর্ট সেন্টারে ‘ক্রসওভার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের নির্বাচিত শিল্পীদের পাঁচ দিনের কর্মশালা। সকাল ১০টায় ক্রসওভার নামের এই কর্মশালার উদ্বোধন করেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। বাংলাদেশের শিল্পকলাবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ডেপার্ট এবং ভারতের দিল্লির গ্যালারি আর্ট মল ইন্ডিয়া যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।কর্মশালার তত্ত্বাবধান করেন বাংলাদেশের শিল্পী মোস্তফা জামান এবং ভারতের সুষ্মা কে বাল ও অর্চনা বি সাপ্রা। কর্মশালা শেষে কাজগুলো নিয়ে ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে এর প্রদর্শনী; চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।কর্মশালায় অংশগ্রহণকারী বাংলাদেশের শিল্পীরা হলেন: রনি আহমেদ, আবদুল হালিম, আবদুস সালাম, রফিকুল ইসলাম, স্বর্ণালী মিত্র, অনুকূল মজুমদার, রিপন সাহা ও মনজুর আহমেদ। ভারতের শিল্পীরা হলেন: ভগৎ সিং, দিলীপ শর্মা, ফরহাদ হোসেন, গুরুদেব সিং, জগদীশ চিনতালা, পূজা বারি ও প্রজ্ঞা জেইন।ক্রসওভারের দ্বিতীয় পর্বে ১৫ থেকে ২০ জানুয়ারি কর্মশালা হবে দিল্লিতে। এরপর কর্মশালার শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী হবে গ্যালারি আর্ট মলে।