ঢাকা আর্ট সেন্টারে ‘ক্রসওভার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমকালীন শিল্পচর্চার বিকাশকে উপজীব্য করে গত সোমবার থেকে বাংলাদেশ ও ভারতের ১৫ জন শিল্পী চার দিনব্যাপী কর্মশালায় অংশ নেন ঢাকা আর্ট সেন্টারে। কর্মশালায় তাঁরা পারস্পরিক ভাব বিনিময়ের পাশাপাশি এঁকেছেন ৩০টি ছবি। এসব চিত্রকর্ম নিয়ে গতকাল শুক্রবার শুরু হলো প্রদর্শনী ‘ক্রসওভার’। ত্রৈমাসিক শিল্পকলার কাগজ ডেপার্ট এ প্রদর্শনীর আয়োজন করেছে।বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন স্থপতি শামসুল ওয়ারেস। অনুষ্ঠানে কর্মশালার তত্ত্বাবধায়ক বাংলাদেশের শিল্পী মোস্তফা জামান এবং ভারতের শিল্পী সুষ্মা কে বাল ও অর্চনা বি সাপ্রা উপস্থিত ছিলেন।প্রদর্শনী ২৯ ডিসেম্বর প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।‘ক্রসওভার’ শীর্ষক কর্মশালার দ্বিতীয় পর্ব আগামী ১৫ থেকে ২০ জানুয়ারি ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে। ইন্ডিয়া আর্ট ফেয়ার চলাকালে দিল্লির গ্যালারি আর্ট মলে ‘ক্রসওভার’ প্রদর্শনীর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।কর্মশালায় অংশগ্রহণকারী বাংলাদেশের শিল্পীরা হচ্ছেন: রনি আহমেদ, আবদুল হালিম, আবদুস সালাম, রফিকুল ইসলাম, স্বর্ণালী মিত্র, অনুকূল মজুমদার, রিপন সাহা ও মনজুর আহমেদ। আর ভারতীয় শিল্পীদের মধ্যে রয়েছেন: ভগৎ সিং, দীলিপ শর্মা, ফরহাদ হোসেন, গুরদেব সিং, জগদীশ চিনতালা, পূজা বারি ও প্রজ্ঞা জেইন।