ঢাকা উৎসবে আসবেন দারিউস মেহেরজুই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসবেন ইরানের চলচ্চিত্রকার দারিউস মেহেরজুই। তিনি একাধারে নির্মাতা, চিত্রনাট্যকার, প্রযোজক ও সম্পাদক। ইরানের নতুন ধারার চলচ্চিত্রের একজন আইকন হিসেবে মেহেরজুই খুব পরিচিত। ঢাকা উৎসবে থাকছে দারিউস মেহেরজুইয়ের সেমিনার ও চলচ্চিত্র বিষয়ে ঢাকার দর্শকদের সঙ্গে তাঁর প্রশ্নোত্তর পর্ব। রেট্রোস্পেকটিভ বিভাগে দেখানো হবে তার চলচ্চিত্র বানু দ্য লেডি, সারা, সান্তুরি দ্য মিউজিক, মাদার গেস, দ্য সাইকেল ও দ্য ট্যানেন্টস। ঢাকায় দ্বাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী বছর ১২ জানুয়ারি। উদ্বোধন হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। উৎসব চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। এই উৎসব আয়োজন করছে রেইনবো চলচ্চিত্র সংসদ। সংগঠনটির সভাপতি ও উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, ১২ জানুয়ারি সকালেই ঢাকায় আসবেন দারিউস মেহেরজুই।