ঢাকা উৎসবে ‘নোবেল চোর’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৪ সালের মার্চ মাসে শান্তিনিকেতনের রবীন্দ্র ভবন থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরি হয়। এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র নোবেল চোর। এবার ছবিটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। নয় দিনের এই উৎসব শুরু হচ্ছে ১২ জানুয়ারি। ছবির নির্বাহী প্রযোজক এবং অভিনেতা অরিন্দম শীল প্রথম আলোকে বলেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নোবেল চোর ছবিটিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে গত অক্টোবর মাসে নোবেল চোর ছবিটি ৫৫তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসব এবং কোরিয়ার ১৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। সামনে ভারতে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নিচ্ছে নোবেল চোর।ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তীসহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করেছেন সুমন ঘোষ।