ঢাকা উড়াল সড়ক নির্মাণে চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ কিলোমিটার দীর্ঘ ঢাকা উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণের জন্য ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের সঙ্গে সেতু বিভাগের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।আজ বুধবার রাজধানীর একটি হোটেলে যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন সেতু বিভাগের সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও ইতালিয়ান-থাই কোম্পানির প্রেসিডেন্ট প্রেম চাই কর্না সুতা এই চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষরের আগে যোগাযোগমন্ত্রী বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে সরকার দেশের বৃহত্তম উড়াল সড়ক নির্মাণ করতে যাচ্ছে। আগামী তিন মাসের মধ্যে ২৬ কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়ক নির্মাণের কাজ শুরু হবে।তবে আগামী তিন মাসের মধ্যে ইতালিয়ান-থাই কোম্পানি লিমিটেডকে উড়াল সড়ক নির্মাণের জন্য হজরত শাহজালাল বিমানবন্দর থেকে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও সাতরাস্তা, মগবাজার রেলক্রসিং খিলগাঁও-কমলাপুর-গোলাপবাগ হয়ে ঢাকা-চট্টগ্রাম রোডের কুতুবখালী পর্যন্ত প্রয়োজনীয় জায়গা সরকার বুঝিয়ে দেবে।মন্ত্রী আরও বলেন, ২৫ বছর মেয়াদি এই চুক্তির আওতায় আয় থেকে ইতালিয়ান থাই কোম্পানি চার ভাগের তিন ভাগ এবং বাংলাদেশ সরকার পাবে এক ভাগ। সরকারের এক ভাগ টাকার অর্ধেক সেতু বিভাগ ও অর্ধেক রেলওয়ে বিভাগ পাবে।বক্সগার্ডার পদ্ধতিতে নির্মিতব্য উড়াল সড়কটিতে আট হাজার ৭০৩ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে ইতালিয়ান-থাই দেবে ৭৩ ভাগ টাকা এবং বাংলাদেশ সরকার বহন করবে ২৭ ভাগ টাকা। মাত্র ১১ মাস সময়ে সেতু বিভাগ জাতীয় বিশেষজ্ঞ কমিটির পরামর্শ অনুযায়ী বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রাকযোগ্যতা যাচাই শেষে ইতালিয়ান-থাই কোম্পানিকে নির্বাচিত করা হয় বলেও জানিয়েছেন তিনি।এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা (সংস্থাপন ও প্রশাসন) এইচ টি ইমাম, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, থাইল্যান্ডের বাণিজ্যবিষয়ক উপমন্ত্রী আলোন কর্ন পোনলাবুত, থাই ট্রেডের প্রেসিডেন্ট কিয়াত সিত্তিয়ামর্ন, যোগাযোগ-সচিব মোজাম্মেল হক খান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে-বিষয়ক বিশেষজ্ঞ কমিটির আহ্বায়ক জামিলুর রেজা চৌধুরীসহ ইতালি, থাইল্যান্ড ও যোগাযোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।