ঢাকা ও চট্টগ্রাম বিভাগে আ.লীগ-সমর্থিত প্রার্থী চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ আসন্ন পৌরসভা নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তাদের সমর্থিত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে। গতকাল বৃহস্পতিবার এ তালিকা চূড়ান্ত করা হয়। জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের চিঠি দিয়ে দলীয় প্রার্থী সমর্থনের বিষয়টি জানিয়ে দেওয়া হবে। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের তালিকা চূড়ান্ত করা হয়। এ নিয়ে সাতটি বিভাগের মধ্যে ছয়টি বিভাগের মেয়র পদপ্রার্থীদের সমর্থন চূড়ান্ত করল আওয়ামী লীগ। সিলেট বিভাগের প্রার্থীদের তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি।ঢাকা বিভাগ: মাদারীপুর সদরে খালিদ হোসেন, শিবচরে লতিফ মোল্লা, ময়মনসিংহ সদরে একরামুল হক, ফুলপুরে মো. শাহজাহান, মুক্তাগাছায় বেল্লাল হোসেন সরকার, ত্রিশালে এ বি এম আনিসুজ্জামান, গৌরীপুরে শফিকুল হবি, ঈশ্বরগঞ্জে হাবিবুর রহমান, নান্দাইলে রফিক উদ্দিন ভুঁইয়া, ভালুকায় আবদুল কাইয়ুম, গফরগাঁওয়ে কাওছার আহমেদ, কিশোরগঞ্জ সদরে মাজাহারুল ইসলাম ভুঁইয়া, ভৈরবে সাইদুল্লা মিয়া, হোসেনপুরে আবদুল কাইয়ুম, কটিয়াদীতে শওকত ওসমান, বাজিতপুরে রফিকুল ইসলাম, পাকুন্দিয়ায় আবুল হাসান, শরীয়তপুরের ডামুড্যায় হুমায়ুন কবির, নড়িয়ায় হায়দার আলী, নেত্রকোনার কেন্দুয়ায় আবদুল হক, দুর্গাপুরে কামাল পাশা, নরসিংদী সদরে লোকমান হোসেন, টাঙ্গাইল সদরে শহিদুর রহমান খান, কালিহাতীতে আনসার আলী, মির্জাপুরে শাহাদত হোসেন, সখীপুরে খন্দকার হাফিজ আজাদ, মধুপুরে সরওয়ার হোসেন, ধনবাড়ীতে মঞ্জুরুল ইসলাম, গোপালপুরে রফিকুল হক, ঘাটাইলে হাসান আলী, গাজীপুর সদরে রেজাউল করিম, শেরপুর সদরে হুমায়ুন কবির, নালিতাবাড়ীতে আবুল হাকিম উকিল ও শ্রীবরদীতে চাঁন মাস্টার।ঢাকা জেলার সাভারে আশরাফ উদ্দিন খান, ধামরাইয়ে শফিক আনোয়ার, গোপালগঞ্জ সদরে বদরুজ্জামান বকর ও টুঙ্গিপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম।ফরিদপুরের বোয়ালমারীতে হাসানুজ্জামান মুকুল, নগরকান্দায় আমিরুজ্জামান, ফরিদপুর সদরে সুবল সাহা, জামালপুর সদরে আমানুল্লাহ আকন্দ, ইসলামপুরে আবদুল কাদের শেখ, সরিষাবাড়ীতে মনির উদ্দিন, মেলান্দহে হাবিবুর রহমান, মাদারগঞ্জে গোলাম কিবরিয়া, রাজবাড়ী সদরে মোহাম্মদ আলী চৌধুরী, গোয়ালন্দে নাজিরুল ইসলাম ও পাংশায় আবদুল ওয়াজেদ মাস্টার।চট্টগ্রাম বিভাগ: কক্সবাজার সদরে মজিবুর রহমান, টেকনাফে হাদী ইসলাম, মহেশখালীতে সারওয়ার আজম, চকরিয়ায় জাফর আলম, লক্ষ্মীপুর সদরে আবু তাহের, রায়পুরে ইসমাইল হোসেন, রামগতিতে আজাদ চৌধুরী, রামগঞ্জে বেলাল আহমেদ, নোয়াখালী সদরে গোলাম মহিউদ্দিন, কোম্পানীগঞ্জে মির্জা কাদের, কবিরহাটে জহিরুল ইসলাম, চৌমুহনীতে মামুনুর রশিদ, চাটখিলে সিরাজুল ইসলাম চৌধুরী, হাতিয়ায় মাইনুদ্দিন আহমেদ, কুমিল্লার হোমনায় আবদুল জলিল, দাউদকান্দিতে শাহ আলম চৌধুরী, চান্দিনায় তপন বকশি, ব্রাহ্মণবাড়িয়া সদরে হেলাল উদ্দিন, আখাউড়ায় নুরুল হক ভূঁইয়া, চাঁদপুর সদরে নাছিরউদ্দিন আহমেদ, হাজীগঞ্জে কাজী মাইনুদ্দিন, শাহরাস্তিতে মোশাররফ হোসেন পাটোয়ারী, ফরিদগঞ্জে আবদুর রহমান, মতলব উত্তরে বিল্লাল হোসেন সরকার, মতলব দক্ষিণে নুরুল ইসলাম, কচুয়ায় আহসান হাবিব, লাকসামে হাজি আবুল কাশেম, চৌদ্দগ্রামে মিজানুর রহমান, নাঙ্গলকোটে শামছুদ্দিন, বরুড়ায় হাজি আমির হোসেন, ফেনী সদরে নিজাম হাজারী, পরশুরামে সাজেল চৌধুরী, সোনাগাজীতে রফিকুল ইসলাম, বাঁশখালীতে শেখ ফকরুদ্দিন চৌধুরী, সাতকানিয়ায় জোবায়ের, চন্দনাইশে শেখ টিপু চৌধুরী, সন্দ্বীপে জাফরউল্লাহ, মিরসরাইয়ে মো. শাহজাহান, বারইয়ারহাটে তাহের ভুঁইয়া, রাউজানে শফিকুল ইসলাম চৌধুরী/দেবাশীষ পালিত (উন্মুক্ত), রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান চৌধুরী, বান্দরবান সদরে মো. ইসহাক, লামায় মো. জহির, খাগড়াছড়ি সদরে নুরুন্নবী চৌধুরী, রামগড়ে কাজী রিপন ও রাঙামাটি সদরে আবদুল মতিন।