ঢাকা-কলকাতা ট্রেনেই ইমিগ্রেশনের প্রস্তাব বিবেচনা করবে নয়াদিল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-কলকাতা ট্রেন সার্ভিসে ট্রেনের মধ্যেই (অন বোর্ড) ইমিগ্রেশন চালু করার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা করবে নয়াদিল্লি। সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম আজ শনিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম জানান, আলোচনাকালে যাত্রীদের দুর্ভোগ লাঘবের জন্যে প্রধানমন্ত্রী ঢাকা-কলকাতা ট্রেন সার্ভিসে ‘অন বোর্ড’ ইমিগ্রেশন চালু করার প্রস্তাব করেন। জবাবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি খুবই সহজ। ভারত সরকার প্রস্তাবটি সক্রিয়ভাবে বিবেচনা করবে।’উভয়ে পারস্পরিক স্বার্থসংশ্লি¬ষ্ট, ব্যবসা-বাণিজ্য, উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লে¬খ করেন এবং এ ব্যাপারে আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেন। তিনি ভারতের সঙ্গে বাণিজ্যিক বাধাগুলো দূর করার এবং বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।আলোচনাকালে পি চিদাম্বরম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো হত্যাকারী ভারতে অবস্থান করলে ভারত সরকার তাকে ধরার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, উপদেষ্টা গওহর রিজভী, অ্যাম্বাসেডার অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক এ করিম, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্ল¬া ওয়াহেদুজ্জামান ও বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত রজিত মিত্তার এ সময় উপস্থিত ছিলেন। বাসস