ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের টিটু ও শিহাব পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ মঙ্গলবার রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ রাত সোয়া ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলছে।এ নিয়ে ঢাকা কলেজের আশেপাশে থমথমে আবস্থা বিরাজ করছে।