ঢাকা কলেজের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে আজ শনিবার আল আমিন (১৬) নামের এক কিশোর মারা গেছে। কলেজ সূত্র জানায়, গতকাল শুক্রবার রাতে কাকরাইল মসজিদ থেকে ঢাকা কলেজের মসজিদে তবলিগ জামাতের সঙ্গে এসেছিল আল আমিন। আজ সকাল পৌনে ১১টার দিকে অন্যদের সঙ্গে সেও কলেজের পুকুরে গোসল করতে নামে। অন্যরা গোসল শেষে পুকুর থেকে উঠে গেলেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে পানির নিচে অচেতন অবস্থান পাওয়া যায়। বেলা সাড়ে ১১টায় দিকে আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা কলেজের ছাত্র মো. শাহেদ জানান, তিনি শুনেছেন আল আমিনের বাসা মিরপুরে। সে স্থানীয় একটি স্কুল থেকে এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তার বাবার নাম আবদুল রহিম। যোগাযোগ করা হলে নিউমার্কেট থানার অপারেশন কর্মকর্তা মোস্তাজিরুর রহমান জানান, তিনি ঘটনাটি শুনেছেন।