ঢাকা কলেজের সামনে বাসের চাপায় পথচারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ঢাকা কলেজের সামনে বাসের চাপায় একজন মারা গেছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস ঢাকা কলেজের সামনে লোকটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।