ঢাকা-কিশোরগঞ্জ রেল ও সড়কপথে যুবলীগের অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৈরব উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিঠুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে ঢাকা-কিশোরগঞ্জ রেল ও সড়কপথে অবরোধ চলছে। কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেনটির গতিরোধ করেন অবরোধকারীরা। পরে ট্রেনের বিভিন্ন কামরায় তাঁরা ভাঙচুর চালান।অবরোধকারীরা জানান, গত বৃহস্পতিবার ভৈরব পৌরসভা এলাকায় মোজাম্মেল হক মিঠু সন্ত্রাসী হামলার শিকার হন। গুরুতর আহত মিঠু ওই দিনই বাদী হয়ে ভৈরব থানায় জনৈক মিল্টনকে প্রধান আসামি করে নয় জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলা হওয়ার ছয় দিন পরও কোনো অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় তাঁরা ক্ষুব্ধ হয়ে অবরোধে নামেন। আহত মিঠু বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন।ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার আবদুল মোতালিব জানান, অবরোধের কারণে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি কালিকাপ্রসাদ স্টেশনে আটকা পড়েছে। একই কারণে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে আটকে আছে।