ঢাকা-কিশোরগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৈরবে আন্তনগর এগারসিন্ধু এক্সপ্রেস ট্রেনের দুটি বগি আজ শনিবার সকালে লাইনচ্যুত হয়েছে। এ কারণে সাড়ে আটটা থেকে দুপুর একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-চট্টগ্রাম, ময়মনসিংহ-সিলেট পথে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার কার্যালয় থেকে জানানো হয়, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্ধুর ট্রেনটি সকাল আটটা ২৫ মিনিটে ভৈরব স্টেশনে প্রবেশের মুখে শেষ অংশের দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণে বেশ কয়েকটি মেইল ও লোকাল ট্রেন কুলিয়ারচরসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। এগারসিন্ধুর অধিকাংশ যাত্রী অন্য ট্রেন কিংবা সড়ক পথে গন্তব্যে চলে যাচ্ছে।ভৈরব রেলস্টেশনের মাস্টার আবদুল মোতালিব বলেন, দুর্ঘটনাকবলিত বগি দুটি উদ্ধার করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও ঢাকা থেকে রিলিফ ট্রেন ভৈরবের উদ্দেশে যাচ্ছে।