ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ প্রত্যাহার, আহত বেড়ে ৭৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন বাসের শ্রমিকেরা। প্রশাসনের অনুরোধে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। বিকেল পাঁচটার পর ওই মহাসড়কে গাড়ি চলাচল আবার শুরু হয়েছে। এদিকে বাসশ্রমিক ও ছাত্রদের দফায় দফায় চলা সংঘর্ষে ৭৫ জন আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার সকাল থেকে ছাত্র ও শ্রমিকদের মধ্যে জেলা শহরের পুলিশ লাইন থেকে বেদগ্রাম মোড় পর্যন্ত সংঘর্ষ চলে। ছাত্র-শিক্ষকদের ওপর বাসশ্রমিকদের হামলার প্রতিবাদে প্রথমে জেলার সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্ররা সড়ক অবরোধ করেন। পরে শ্রমিকেরা অবরোধ শুরু করেন। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান বলেন, ‘শ্রমিক ও মালিকদের ডেকে যাত্রীদের কথা ভেবে সড়ক অবরোধ তুলে নিতে অনুরোধ করেছিলাম। তারা অবরোধ তুলে নিয়েছে।’