ঢাকা-খুলনা মহাসড়কে আবার অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস শ্রমিকদের মামলা আমলে না নেওয়ার প্রতিবাদে এবং দুজন শ্রমিকের মুক্তির দাবিতে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে পল্লী বিদ্যুত্ অফিসের সামনে আজ শুক্রবার সকাল থেকে বাস শ্রমিকেরা অবরোধ দিয়েছে। ফলে এ মহাসড়কে কমপক্ষে ২০০ যানবাহন সড়কের দুই পাশে আটকা পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছে।গতকাল বৃহস্পতিবার সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের সময় ১৫টি বাস ভাঙচুরের বিষয়ে শ্রমিকদের দায়ের করা মামলা পুলিশের গ্রহণ না করার প্রতিবাদে এবং গতকাল আটক দুজন বাস শ্রমিকের মুক্তির দাবিতে শ্রমিকেরা আজ এ মহাসড়ক অবরোধ শুরু করেছে। সকাল থেকে গোপালগঞ্জের অভ্যন্তরীণ সব রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে এবং দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।এদিকে জেলা প্রশাসক কার্যালয়ে আজ সকাল থেকে শ্রমিকদের সঙ্গে প্রশাসন ও আওয়ামী লীগের নেতাদের বৈঠক চলছে।