ঢাকা গ্ল্যাডিয়েটরসের ইনিংস শেষ ১১৬-তেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা গ্ল্যাডিয়েটরসের পারফরম্যান্সে কিছুটা আশান্বিত হতে পারে চিটাগং কিংস। টসে জিতে ব্যাট করতে নেমে সেমি নিশ্চিত করার ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে মাশরাফি বিন মুর্তজার গ্ল্যাডিয়েটরসরা। দুরন্ত রাজশাহীর বিপক্ষে দলটি ১৮.২ ওভারে অলআউট হছে মাত্র ১১৬ রানে।দলীয় ৪ রানে বিপর্যয়ের শুরু ঢাকার। ইনফর্ম ইমরান নাজির ফিরে যান শন আরভিনের বলে মুশফিকুর রহিমের কাছে ধরা পড়ে। এরপর বাকি সময়টা ছিল মোহাম্মদ সামির। এই পাকিস্তানি বোলারের বোলিং পরিসংখ্যান তুলে ধরলেই তা বোঝা যাবে বেশ ভালোমতো। ৩ দশমিক ২ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের ৫টি উইকেট। এটি বিপিএলের তো বটেই। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেও অন্যতম সেরা বোলিং পরিসংখ্যান হতে পারে-এতে সন্দেহ নেই।সামি ফেরান আজহার মাহমুদ, কাইরন পোলার্ড, মোহাম্মদ আশরাফুল ও ইলিয়াস সানিকে।আজই প্রথমবারের মতো বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটরসের জার্সি গায়ে মাঠ নামা নাজিমউদ্দিন ২৬ ও ড্যারেন স্টিভেন্সের ২৮ ও মোহাম্মদ আশরাফুলের ২৩ বাঁচিয়েছে ঢাকার মান। নয়ত আরও বড় লজ্জাই অপেক্ষা করছিল ঢাকা গ্ল্যাডিয়েটরসের জন্য। সামির ৫ উইকেট বাদ দিলে আরভিন, সাকলাইন সজীব ও তাইজুল একটি করে ও মারলন স্যামুয়েলস ঝুলিতে ভরেছেন ২টি উইকেট।এদিকে এত অল্প রানে অলআউট হওয়ায় বিপিএল থেকেই বাদ পড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরসের। ঢাকার ১১৬ রান যদি দুরন্ত রাজশাহী ১৫ ওভার ২ বলে তুলে নিতে পারে, সেক্ষেত্রে রানরেটে পিছিয়ে সেমির স্পট চিটাগং কিংসকে ছেড়ে দিতে হবে গ্ল্যাডিয়েটরদের।