ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে দুর্ভোগে যাত্রীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে চান্দিনার গোবিন্দপুর এলাকা পর্যন্ত ১৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার যাত্রী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, আজ সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকার নাজিরাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে ওই এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে যানজটের সৃষ্টি হয়।কুমিল্লার আমতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, সকালে দুর্ঘটনার পরই ওই দুটি গাড়ি রেকারের সাহায্যে মহাসড়ক থেকে সরানো হয়েছে। তবে গাড়ির চাপ বেশি থাকায় এখনো যানজট নিরসন হচ্ছে না। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।