ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে গজারিয়ার ভবেরচর পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার এবং ভাতেরচর থেকে মেঘনা সেতু পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে দাউদকান্দি উপজেলার কানড়া নামক স্থানে ঢাকাগামী পাটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এ যানজটের সৃষ্টি হয়।পরে খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ সকাল আটটার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেয়। কিন্তু ছুটির দিনে যানবাহনের অতিরিক্ত চাপে যানজট অব্যাহত রয়েছে। দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।