ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার কুতুম্বপুর থেকে সোনারগাঁয়ের মোগড়াপাড়া পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঈদে ঘরমুখো যাত্রীরা যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছে।দাউদকান্দির শহীদনগরে গতকাল বৃহস্পতিবার রাত একটার দিকে চট্টগ্রামগামী একটি লরির ইঞ্জিন মহাসড়কের ওপর আড়াআড়ি অবস্থায় বন্ধ হয়ে গেলে এ যানজটের সৃষ্টি হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট আবুল হাশেম প্রথম আলো ডটকমকে বলেন, ইঞ্জিন বন্ধ হওয়ার এক ঘণ্টা পর রেকার এনে লরিটি অন্য স্থানে সরিয়ে নেওয়া হলেও এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ও অতিরিক্ত যানবাহনের চাপে যানজট তীব্র আকার ধারণ করে। তিনি বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।