ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি উল্টে দীর্ঘ যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত বিচ্ছিন্নভাবে ৩২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল ছয়টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার পোরপাই নামক স্থানে চট্টগ্রামগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই যানজটের সৃষ্টি হয়।যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, রেকার এনে লরিটি সরানোর চেষ্টা চলছে।