ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬০ কিলোমিটার যানজট (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া থেকে কুমিল্লা সেনানিবাস এলাকা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। তীব্র যানজটের কারণে আটকা পড়েছে কয়েক হাজার গাড়ি। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে আছেন যাত্রীরা। আজ শনিবার দাউদকান্দি হাইওয়ে পুলিশ, যানবাহনের চালক ও যাত্রীরা জানান, টানা হরতালের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের বাইপাস সড়ক দিয়ে অতিরিক্ত ও এলোপাতাড়ি যানবাহন চলাচলের কারণে গতকাল সকাল সাড়ে ছয়টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার দাউদকান্দি টোলপ্লাজা থেকে মাধাইয়া পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও বাড়তে থাকে। আজ সকাল ১১টায় এ যানজট মুন্সিগঞ্জের গজারিয়া থেকে কুমিল্লা সেনানিবাস এলাকা পর্যন্ত পৌঁছেছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।