ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনে উন্নীত করার কাজ চলায় সকাল থেকে যানজট চলছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের দৌলতপুর থেকে গাজীপুর পর্যন্ত ১৬ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট হয়। যানজটে আটকে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ভজনকুমার দাস প্রথম আলোকে বলেন, সড়কে এলোপাতাড়ি যান চলাচল ও চার লেনের কাজ চলার জন্য যানজট দীর্ঘস্থায়ী হচ্ছে। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।