ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাউদকান্দি উপজেলার টোলপ্লাজা থেকে রায়পুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান এবং চট্টগ্রামগামী একটি ট্রাকের সংঘর্ষের ফলে এই যানজটের সৃষ্টি হয়েছে।দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দীর্ঘ যানজটের ফলে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছে।দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট হাসান আহমেদ জানান, দুর্ঘটনার পরই গাড়ি দুটি অন্যত্র সরিয়ে নিলেও শুক্রবার ছুটির দিন হওয়ায় অতিরিক্ত যানবাহনের চাপে যানজট তীব্র আকার ধারণ করেছে। তিনি আরও জানান, যানজট নিরসনে দাউদকান্দি হাইওয়ে পুলিশ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।