ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গাজীপুরে আজ বুধবার সকাল ১০টায় একটি যাত্রীবাহী বাস ও একটি কনটেইনারবাহী লরির সংঘর্ষে একজন মহিলা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাঁর নাম জয়নাব বেগম (৪৫)।ঢাকাগামী মতলব এক্সপ্রেসের বাসটির সঙ্গে চট্টগ্রামগ্রামী লরিটির মুখোমুখি সংঘর্ষে আহত হয় আরও তিনজন। দাউদকান্দি উপজেলা হাসপাতালে তাদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।