ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে গত শুক্রবার রাত ১০টায় যাত্রীবেশী ডাকাতের কবলে পড়ে নগদ টাকা, মোবাইল ফোনসেটসহ মূল্যবান সম্পদ হারিয়েছে ৩২ বাসযাত্রী। যাত্রীরা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতু পার হওয়ার পর যাত্রীবেশী একদল ডাকাত চালককে ছুরিকাঘাত করে বাসটির নিয়ন্ত্রণ দখল করে। এ সময় তারা বাসযাত্রী সজল কুমার দত্তকে (২৮) ছুরিকাঘাত করে। পরে ডাকাত দল ৩২ জন যাত্রীর কাছ থেকে মোবাইল ফোনসেট, নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়।