ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ডাকাতি, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতু পার হওয়ার সময় গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বাস ডাকাতি হয়েছে। ঢাকা থেকে সোনাপুরগামী একটি বাসে যাত্রীবেশে ডাকাতেরা ওঠে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে পাঁচজন যাত্রী আহত হয়েছে। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে। আহতদের মধ্যে ফারুক (২৬) নামের একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের দাউদকান্দি উপজেলা হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। তাঁরা হলেন কিরণ (১৮), মামুন (২৫), কাদের (৪০) ও শাহ আলম (৪৫)।পরে ডাকাতেরা গজারিয়া উপজেলার কাছে নেমে যায়।