ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ার ভবেরচর থেকে দাউদকান্দি উপজেলার রায়পুর পর্যন্ত ২১ কিলোমিটার এলাকাজুড়ে গতকাল শুক্রবার রাত তিনটা থেকে তীব্র যানজট সৃষ্টি হয়। মেঘনা-গোমতী সেতুর পশ্চিম প্রান্তে ঢাকাগামী একটি ট্রাক বিকল হলে গেলে এই যানজটের সৃষ্টি হয়। দাউদকান্দি ও গজারিয়া হাইওয়ে পুলিশ আজ শনিবার ভোর চারটার দিকে ট্রাকটি সরিয়ে নেয়। সকাল আটটা থেকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।