ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ কিমি যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ১৮ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে এলোপাতাড়ি ও অতিরিক্ত যান চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।বেলা দুইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট অব্যাহত ছিল। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, গত কয়েক দিনের প্রবল বর্ষণে মহাসড়কের গৌরীপুর অংশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ওই অংশে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হচ্ছে। একই সঙ্গে এলোপাতাড়ি ও অতিরিক্ত যান চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।