ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩৬ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট চলছে। গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে দাউদকান্দির কাছে ঢাকাগামী একটি বড় লরি বিকল হয়ে যাওয়ায় এই যানজট সৃষ্টি হয়। আজ শুক্রবার ভোরে হাইওয়ে পুলিশ লরিটি সরিয়ে নেয়। লরিটি সরানোর পর যানবাহনগুলো এলোপাতাড়ি চলাচল শুরু করে। এতে দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে গজারিয়ার মেঘনা সেতু এলাকা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। রাস্তায় শত শত গাড়ি আটকে আছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।