ঢাকা-চট্টগ্রাম রুটে পাঁচ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত যাত্রীর ভারে ট্রেনের বগি দেবে যাওয়ার আশঙ্কায় ঢাকাগামী ‘মহানগর প্রভাতী’ চট্টগ্রামের কুমিরা স্টেশনে পাঁচ ঘণ্টা আটকা পড়ে। এসময় ঈদের ঘরমুখো মানুষ উত্তেজিত হয়ে স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায়। বিভাগীয় রেল ব্যবস্থাপক এ কে এম মাহবুবুল আলম জানান, সকাল সাতটায় ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে যায়। কুমিরা স্টেশন অতিক্রম করার সময় একজন গার্ড লক্ষ্য করেন অতিরিক্ত যাত্রীর ভারে ট্রেনের দুটি বগির স্প্রিং দেবে যাচ্ছে। এ অবস্থায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ বিবেচনা করে ট্রেনটি স্টেশনে থামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় এবং স্টেশন মাস্টার আবদুল বাতেনকে মারধর করে। কুমিরা স্টেশনের এই পরিস্থিতির কথা জানতে পেরে ইতিমধ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী বিশেষ ট্রেন ‘কুমিল্লা এক্সপ্রেস’ ভাটিয়ারি স্টেশনে দাঁড়িয়ে যায়। অনির্ধারিত সময়ে ট্রেন থামায় এই ট্রেনের যাত্রীরাও ওই সড়কে ব্যারিকেড দিয়েছে। এ সময় ওই রুটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসলেও পথে আটকা পড়ে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস, কুমিল্লাগামী সাগরিকা এক্সপ্রেস এবং ঢাকাগামী কন্টেইনার ট্রেন।পরে ট্রেনের টেকনিশায়নরা ওই দুটির বগির স্প্রিং মেরামত করে এবং অতিরিক্ত যাত্রীদের অন্য বগিতে সরিয়ে নেয়। বেলা পৌনে একটার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।