ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে সাড়ে তিন ঘণ্টা পর আজ বৃহস্পতিবার বেলা সোয়া একটায় ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়েছে। সকাল ১০টার দিকে বগির যন্ত্রাংশ ভেঙে আন্তনগর নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ের বাইপাস এলাকায় আটকে পড়লে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। এতে ব্রা‏‏হ্মবাড়িয়ায় ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর প্রভাতী, আখাউড়ায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী এবং আজমপুর স্টেশনে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা আটকা পড়েছিল। আখাউড়া রেলওয়ে জংশনের যান্ত্রিক বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী টি এ চৌধুরী প্রথম আলো অনলাইনকে বলেন, ঢাকা থেকে নোয়াখালীগামী ওই ট্রেনের বগিটি মেরামত করে ট্রেন থেকে বিচ্ছিন্ন করে স্টেশনে রেখে দেওয়া হয়েছে। পরে বেলা সোয়া একটার দিকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।