ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ চার ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন চলাচল ফের শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভলবোপুর এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়লে এ অচলাবস্থার সৃষ্টি হয়। ওই লাইনচ্যুতির ঘটনায় রেললাইনের ৫০টি স্লিপার ভেঙে যায়। ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল।এ সময় লাকসাম স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর প্রভাতী এবং স্টেশন থেকে কিছুটা দূরে একই পথের সুবর্ণা এক্সপ্রেস আটকা পড়েছিল। রেলওয়ে সূত্র জানায়, আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। পরে বেলা পৌনে ১২টার দিকে উদ্ধারকাজ শেষে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।কুমিল্লা রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার প্রথম আলো অনলাইনকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।