ঢাকা চিড়িয়াখানায় হাতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা চিড়িয়াখানায় ‘অবন্তরা’ নামের একটি হাতির মারা গেছে। হাতিটির বয়স হয়েছিল ১০০ বছর।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে চিড়িয়াখানায় হাতিটি মারা যায়।চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর এ বি এম শহিদউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বার্ধক্যজনিত কারণেই হাতিটি মারা গেছে। দুই বছর ধরে হাতিটির কোনো দাঁত ছিল না। তাই কলা, ভুসি ছাড়া কোনো খাবারই তাকে খাওয়ানো যেত না। ভিটামিন ও ক্যালরি দিয়ে আমরা এত দিন তাকে বাঁচিয়ে রেখেছিলাম।’উল্লেখ্য, ঢাকা চিড়িয়াখানায় হাতির সংখ্যা ছিল তিনটি। ‘অবন্তরা’ মারা যাওয়ায় আর দুটি হাতি বেঁচে থাকল।