ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটায় তিন শতাধিক হজযাত্রী নিয়ে এটি যাত্রা করে। বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জি এম কাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন।বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, বিমান আজ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রাক-হজ এবং ১০ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে।