ঢাকা-জামালপুর ট্রেন চলাচল ৫ ঘণ্টা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের পিয়ারপুরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ভাওয়াল এক্সপ্রেস নামে একটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-জামালপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জে যাচ্ছিল।বাংলাদেশ রেলওয়ের ময়মনসিংহ শাখার সহকারী নির্বাহী প্রকৌশলী আরমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহ থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে গিয়ে বগিটি উদ্ধার করে। পরে দুুপুর সাড়ে ১২টার দিকে আবারও ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয়। কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।