ঢাকা জেলায় ডাকা হরতাল প্রত্যাহার করেছে বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার পাঁচ উপজেলায় আগামীকাল বৃহস্পতিবার ডাকা হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে বিএনপি। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান আজ বুধবার রাত পৌনে ১০টার দিকে প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আবদুল মান্নান বলেন, আজ রাতে বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্তটি জানানো হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রপতির মৃত্যুতে হরতালের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। তবে অবিলম্বে আটক নেতা-কর্মীদের মুক্তি দেওয়া না হলে, আবারও নতুন কর্মসূচি দেওয়া হবে। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ঢাকার পাশের পাঁচটি উপজেলা সাভার, কেরানীগঞ্জ, নবাবপুর, দোহার ও ধামরাইয়ে আগামীকাল হরতাল ডেকেছিল বিএনপি।