ঢাকা জেলায় আজকের হরতাল প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলার পাঁচটি উপজেলায় পূর্বঘোষিত আজ বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর কারণে হরতাল প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান।ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আশুলিয়া থানা বিএনপির সভাপতি দেওয়ান মো. সালাউদ্দিনসহ দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ঢাকা জেলা বিএনপি এই হরতালের ঘোষণা দিয়েছিল। আজ ঢাকার পাঁচটি উপজেলা সাভার, কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ ও ধামরাইয়ে হরতাল হওয়ার কথা ছিল। রাজধানী ঢাকা হরতালের আওতামুক্ত ছিল। বলা হয়েছিল, বুধবারের মধ্যে তাঁদের মুক্তি দেওয়া না হলে হরতাল পালন করা হবে।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযানের পর গ্রেপ্তার হওয়া ১৫৪ জন নেতা-কর্মীর মধ্যে ১৫১ জনকে গতকাল দুই মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।