ঢাকা-জয়দেবপুর রুটে দুটি নতুন ট্রেন চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে অতিরিক্ত দুটি নতুন ট্রেন চালু হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ট্রেনগুলোর উদ্বোধন করেন।রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বেলা দেড়টায় ছেড়ে আড়াইটায় জয়দেবপুরে পৌঁছাবে ‘তুরাগ এক্সপ্রেস’। আবার জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশে ‘তুরাগ এক্সপ্রেস-৮’ ট্রেনটি বিকেল চারটায় ছেড়ে সোয়া পাঁচটায় ঢাকায় পৌঁছাবে।উদ্বোধনের সময় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রুটে চার জোড়া ট্রেন চালু করা হবে। যানজট কমাতে এসব ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী। উদ্বোধনের পর রেলমন্ত্রী ট্রেনে করে কমলাপুর থেকে জয়দেবপুরে যান।