ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত দীর্ঘ যানজট অব্যাহত আছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক-সফিপুর ও টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত দীর্ঘ যানজটে আটকে আছে হাজার হাজার যাত্রী।গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা থেকে গাজীপুর সদর উপজেলার বাইপাইল পর্যন্ত ১২ কিলোমিটার যানজট রয়েছে। চন্দ্রা থেকে টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত ব্যাপক যানজট রয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, মহাসড়কের যানজট দূর করতে পুলিশ কাজ করছে। তবে রাস্তায় গাড়ির চাপ বেশি থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।