ঢাকা টেস্ট: ইংল্যান্ড এগিয়ে আছে ২১ রানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ রাজত্ব করেছেন একজনই। তিনি ইয়ান বেল। তাঁর ১৩৮ রানের অনবদ্য ইনিংসের ওপর ভর করে বাংলাদেশের প্রথম ইনিংসের ৪১৯ রান টপকে ইংল্যান্ডের সংগ্রহ এখন ৮ উইকেটে ৪৪০। দিন শেষে তারা এগিয়ে ২১ রানে। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ আরও ছাড়িয়ে যাওয়ার তাদের পথে হাতে রয়েছে ২ উইকেট। আশা-ভরসার প্রতীক হিসেবে এখনো উইকেটে টিকে রয়েছেন অলরাউন্ডার টিম ব্রেসনান, তাঁর সংগ্রহ ৭৪। এ ছাড়া ইংল্যান্ডের পক্ষে ম্যাট প্রাইওর ৬২ ও জোনাথন ট্রট ৬৪ রান করেন।আগের দিনের ৩ উইকেটে ১৭১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ইংল্যান্ড দিনের শুরুতেই একটা বড়সড় ধাক্কা খায়। আগের দিনের অপরাজিত ট্রট ৬৪ রান করেই সাকিব আল হাসানের বলে প্লেইডঅন হয়ে যান। শুরুতেই সাফল্য পেয়ে দারুণ উজ্জীবিত হয়ে ওঠে বাংলাদেশ। রুবেল হোসেনের রিভার্স সুইং আর সাকিব-রাজ্জাকের ঘূর্ণি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সংগ্রাম করতে বাধ্য করায়। তবে ইংল্যান্ডের এই সংগ্রামের সবচেয়ে বড় সহায় ছিল আম্পায়ারদের সহায়তা। রীতিমতো কয়েকটি জেনুইন এলবিডব্লিউ সিদ্ধান্ত আজ গিয়েছে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশকে ভোগানো অন্যতম সিদ্ধান্তটি ছিল রুবেলের বলে ম্যাট প্রাইওরের একটি এলবিডব্লিউয়ে নিউজিল্যান্ডের আম্পায়ারের আঙুল না তোলা। একেবারেই নিশ্চিত এই সিদ্ধান্তটি বাংলাদেশের বিপক্ষে যাওয়াটা ছিল রীতিমতো হতাশাজনক। আরও ২/১টি সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে যাওয়াটাই বরং দৃষ্টিসুখকর ছিল।বাংলাদেশের পক্ষে ৯৯ রানে ৪ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। সাকিব মোট বল করেছেন ৫৭ ওভার। রান খরচ করেছেন ওভারপ্রতি মাত্র ১.৭৩। সবচেয়ে বড় ব্যাপার তাঁর করা ২৭টি ওভার থেকে ইংলিশ ব্যাটসম্যানরা কোনো রান সংগ্রহ করতে পারেননি। রাজ্জাকও রান দেওয়ায় ছিলেন কৃপণ। ৩৭ ওভার বল করে ১টি উইকেট শিকার করলেও তিনি ওভারপ্রতি রান দিয়েছেন ৩.৪৩।আজ দিন শেষে ইংল্যান্ডের লিডটাকে বেশি দূর যেতে না দেওয়াই বাংলাদেশের আজকের সবচেয়ে বড় সাফল্য। কাল সকাল সকাল ২টি উইকেট ফেলে দিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে যদি প্রথম ইনিংসের ধারাবাহিকতা বজায় রাখা যায়, তাহলে হয়তো একটি জমজমাট টেস্ট ম্যাচই অপেক্ষা করছে সবার জন্য।সংক্ষিপ্ত স্কোরইংল্যান্ড ৪৪০/৮ (১৫৪ ওভার)ইয়ান বেল ১৩৮, ম্যাট প্রাইওর ৬২, ব্রেসনান ৭৪*, ট্রট ৬৪সাকিব ৪/৯৯বাংলাদেশ ৪১৯ (প্রথম ইনিংস)ইংল্যান্ড প্রথম ইনিংসে ২১ রানে এগিয়ে