ঢাকা টেস্ট: দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ২৪৮ রানে এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ৪১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দিন শেষে সংগ্রহ করেছে ৩ উইকেটে ১৭১ রান। এরই মধ্যে প্যাভিলিয়নে ফেরত গেছেন অ্যালিস্টার কুক, কেভিন পিটারসেন ও পল কলিংউড। উইকেটে থেকে ৬৪ রানে অপরাজিত থেকে ইংলিশ লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন জোনাথন ট্রট। ২৫ রানে অপরাজিত থেকে তাঁকে সঙ্গ দিচ্ছেন ইয়ান বেল।ইংলিশ বোলারদের স্পিন দুর্বলতার কথা মনে করেই পেসার শফিউলের সঙ্গে আবদুর রাজ্জাককে দিয়ে বোলিং আক্রমণ শুরু করিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এর পাশাপাশি তৃতীয় বোলার হিসেবে বল করতে এসেছেন নিজেই। আর এই স্পিন ট্যাকটিকসকে যথাযোগ্য মর্যাদা দিয়ে বাংলাদেশের সংগৃহীত ৩ উইকেটের দুটিই নিজেদের করে নিয়েছেন স্পিনাররা। বাংলাদেশের পক্ষে রাজ্জাক, সাকিব ও রুবেল যথাক্রমে ৬৯, ২৬ ও ৩৭ রান দিয়ে দখল করেছেন একটি করে উইকেট। সাকিব ২৪ ওভার বল করে ১৫টি মেডেন দিয়ে প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের স্পিন আক্রমণ নিয়ে ইংল্যান্ডের রয়েছে একটু বাড়তি সতর্কতা, হয়তো কিছুটা ভীতিও। দিন শেষ হওয়ার আগে ইংল্যান্ডের আরও একটি উইকেট বাংলাদেশ শিবিরকে দিতে পারত পরিপূর্ণ স্বস্তি। মাহমুদউল্লাহর একটি বলের গতি-প্রকৃতি বুঝতে না পেরে রিটার্ন ক্যাচ দিয়েছিলেন ইয়ান বেল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা মাহমুদউল্লাহর নাগালের একটু বাইরে পড়ায় তা আর ক্যাচে পরিণত হয়নি।এদিকে আজ সকালটা ছিল পুরোপুরিই বাংলাদেশের। আগের দিন ৩৩ রানে অপরাজিত নাঈম ও ৮ রানে অপরাজিত শফিউল দিনের শুরুতেই যেন চেপে বসেন ইংল্যান্ডের বোলারদের ওপর। শফিউলের অনবদ্য ৫৩ ও নাঈম ইসলামের দায়িত্বশীল ৫৯ রান বাংলাদেশকে নিয়ে যায় অন্য এক উচ্চতায়। এই স্কোরের ওপর ভর করেই টেস্ট ইতিহাসে সপ্তমবারের মতো ৪০০ রানের কোটা পার করে বাংলাদেশ। শফিউল আউট হওয়ার পর শেষ ব্যাটসম্যান রুবেলের ‘হঠাত্ ব্যাটসম্যান হয়ে ওঠা’ বাংলাদেশকে তুলে দেয় ১০ বছরের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ইনিংসে।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ৪১৯ (প্রথম ইনিংস)তামিম ইকবাল ৮৫নাঈম ইসলাম ৫৯*মাহমুদউল্লাহ ৫৯শফিউল ইসলাম ৫৩সাকিব আল হাসান ৪৯জুনায়েদ সিদ্দিকী ৩৯সওয়ান ৪/১১৪ইংল্যান্ড ১৭১/৩(৬৫ ওভার, প্রথম ইনিংস)জোনাথন ট্রট ৬৪*পিটারসেন ৪৫রাজ্জাক ১/৬৯সাকিব ১/২৬রুবেল ১/৩৭বাংলাদেশ ২৪৮ রানে এগিয়ে