ঢাকা থিয়েটারের নাটক নির্দেশনা দিয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে ঢাকা থিয়েটার মঞ্চে এনেছে নতুন নাটক নষ্টনীড়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত হয়েছে নাটকটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আজ সন্ধ্যা সাতটায় হবে নাটকটির প্রথম দর্শক প্রদর্শনী। কথা হলো নাটকটির নির্দেশক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।আপনি তো অনেক দিন ধরে ঢাকা থিয়েটারের সঙ্গে আছেন। এবারই প্রথম এই দলের নতুন নাটকের নির্দেশনা দিলেন?হ্যাঁ। আমি ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য। সেই ১৯৭৩ সাল থেকে এখন পর্যন্ত আছি। দলের বেশির ভাগ উল্লেখযোগ্য নাটকে অভিনয় করেছি। এ পর্যন্ত সময়ের একাত্তরের ক্ষুদিরাম ও ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে বিটার মীনকন্যা নাটকের নির্দেশনা দিয়েছি। তবে এবারই প্রথম ঢাকা থিয়েটারের নাটক নির্দেশনা দিয়েছি। নাটকটির বিজ্ঞাপনে লেখা আছে, নষ্টনীড় গল্পের মঞ্চভ্রমণ। এটা কেন?নাটকটির নাট্যরূপ দিয়েছেন রুবাইয়াৎ আহমেদ। তিনি রবীন্দ্রনাথের মূল গল্পের প্রতি শতভাগ বিশ্বস্ত থেকে কিছু নিরীক্ষা করেছেন। তাই আমরা বলছি, নষ্টনীড় গল্পের মঞ্চভ্রমণ। নিরীক্ষার ব্যাপারটি নিয়ে এখনই কিছু বলতে চাইছি না। আমরা চাই, দর্শক এসে নাটকটি দেখুন। তারপর তাঁরাই এটা বুঝতে পারবেন।নাটকের জন্য রবীন্দ্রনাথের ‘নষ্টনীড়’ গল্প বেছে নেওয়ার কারণ কী?শুরুতে আমরা চেয়েছিলাম নাট্যকার রবীন্দ্রনাথের নাটক নিয়ে কাজ করব। রবীন্দ্রনাথ তো কালজয়ী এবং যুগজয়ী বিশাল মাপের একজন মানুষ। তাঁর একটা কবিতার পঙিক্ত নিয়েও নাটক হতে পারে। সেই ভাবনা থেকেই নষ্টনীড় গল্পটা বেছে নেওয়া। তবে কাজটা আমাদের জন্য খুব সহজ ছিল না। কঠিন এবং দুরূহ এই কাজটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।ঢাকা থিয়েটার তো আখ্যানধর্মী ও বর্ণনা আঙ্গিকের কাজ করে। ‘নষ্টনীড়’ নাটকটি সে রকম?নষ্টনীড় নাটকের মূল গল্প একটু অন্য রকম। আমাদের নিজস্ব প্রযোজনার ধারা আখ্যানধর্মী ও বর্ণনা আঙ্গিকের সঙ্গে এই গল্পের মিশেল ঘটানো অত্যন্ত কঠিন কাজ ছিল। তবে আমরা চেষ্টা করেছি।