ঢাকা-দোহার সড়কে বাস খাদে, নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আজ সোমবার ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছে সাতজন। বেলা দেড়টার দিকে ঢাকা-দোহার সড়কে সোনাহাজরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।আহত যাত্রীরা জানায়, বাসটিতে প্রায় ৩০ জনের মতো যাত্রী ছিল। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে বাসের ভেতর থেকে হতাহত যাত্রীদের উদ্ধার করা হয়েছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশ ও স্থানীয় লোকজন যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। বাসটির মধ্যে আরও লাশ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।