একসময় নারায়ণগঞ্জ-পঞ্চবটী-ফতুল্লা ও পোস্তগোলা হয়ে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ঢাকা-নারায়ণগঞ্জ (ডিএন) সড়ক ছিল একমাত্র সড়ক। সময়ের বিবর্তনে এ সড়ক ইট, বালু, সিমেন্ট কারখানার সোলস ডিস্ট্রিবিউটর কর্তৃক দখল হয়ে যাওয়ায় ওই রাস্তা বর্তমানে তেমন কোনো গুরুত্ব বহন করে না।শুধু এ সড়ক দিয়ে বেশির ভাগ সময়ে মালামালবোঝাই কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপ ভ্যানগুলো চলাচল করে। এর সঙ্গে সঙ্গে কয়েকটি পরিবহন কোম্পানির নামে যাত্রীবাহী কিছু বাস, মিনিবাসও চলাচল করে। ওই রাস্তার উভয় পাশের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং বন বিভাগের সমন্বয়ে কয়েক হাজার মেহগনি, কড়ই, সেগুনসহ অন্যান্য গাছের চারা রোপণ করা হয়েছিল, যা বর্তমানে মড়কজনিত রোগে প্রায় কয়েক শ গাছ সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য হয়ে রাস্তায় দণ্ডায়মান।নারায়ণগঞ্জ শহরের অনেকে মনে করেন, মড়ক লাগা গাছগুলো সড়কের মাঝে ও অন্যান্য স্থানে রাখার কোনো যৌক্তিকতা নেই। খোলা ডাক আহ্বানের মাধ্যমে গাছগুলো বিক্রি করে বিক্রয়লব্ধ টাকা সরকারি কোষাগারে জমা করা হলে রাজস্ব বিভাগ লাখ লাখ টাকা অর্জন করে ওই টাকা সরকারি অন্য খাতগুলোতে ব্যবহার করতে পারবে বলে অভিজ্ঞ মহল মনে করে।তাই ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের পাশে থাকা যেসব গাছ ইতিমধ্যে মড়কজনিত রোগে আক্রান্ত হয়ে কোনো কোনোটি ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত অংশ সম্পূর্ণ অকেজো হয়ে গেছে, সেগুলো অনতিবিলম্বে বিক্রি করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে আমরা মনে করছি। এ বিষয়ে কর্তৃপক্ষ নজর দেবে কি? কারণ, জীবিত গাছগুলো রক্ষায় আক্রান্ত গাছ সরানোর বিকল্প নেই।আলী হোসেননারায়ণগঞ্জ[email protected]