ঢাকা নিয়ে আঁকা ছবির প্রদর্শনী আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা নিয়ে দেশি-বিদেশি শিল্পীর আঁকা ছবির আলোকচিত্রের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে গ্যালারি চিত্রকে। রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি উপলক্ষে প্রথম আলো ও গ্রামীণফোন যৌথভাবে ‘শিল্পীর চোখে ঢাকা ১৭৮৯-১৯৪৭’ শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করেছে। আগামীকাল ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকেল পাঁচটায় ধানমন্ডির ৬ নম্বর সড়কের গ্যালারি চিত্রকে প্রদর্শনীর উদ্বোধন করবেন সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী কাইয়ুম চৌধুরী, ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম ও গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবীর।উল্লেখ্য, ঢাকার ৪০০ বছর পূর্তিতে প্রথম আলো ও গ্রামীণফোনের ছিল নানা আয়োজন। এর অংশ হিসেবে শিল্পীর চোখে ঢাকা ১৭৮৯-১৯৪৭ নামে শামীম আমিনুর রহমানের একটি দ্বিভাষিক সংকলন প্রকাশিত হয়েছে প্রথমা প্রকাশন থেকে। ঢাকার জানা-অজানা ১০০ চিত্রের এই সংকলন একুশে বইমেলায় প্রথমা প্রকাশনের স্টলে পাওয়া যাচ্ছে। এই সংকলনের নির্বাচিত ৫০টি ছবি স্থান পাচ্ছে পাঁচ দিনের এই প্রদর্শনীতে। প্রদর্শনী শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। খোলা থাকবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত।