ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্র বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল কলেজের পেশাগত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্র এহতেশাম হককে (২৪) বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ। এহতেশামকে র্যাব গতকাল রোববার ভোররাতে জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে গ্রেপ্তার করে।ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহমেদ আজ সোমবার প্রথম আলোকে জানিয়েছেন, এ বিষয়ে আজ একাডেমিক কাউন্সিলের একটি বৈঠক হয়েছে। বৈঠকে এহতেশামকে কলেজ থেকে বরখাস্ত এবং সব একাডেমিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ করাসহ ক্যাম্পাসে নিষিদ্ধ করতে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মোস্তাক আহমেদ আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আরেকজন শওকত হোসেনের সঙ্গে কলেজের বর্তমানে কোনো সম্পর্ক নেই। কাজেই তাঁর বিরুদ্ধে কলেজের কিছু করার নেই।র্যাব গতকাল রোববার ওই দুজনকে গ্রেপ্তার করে। র্যাব জানিয়েছে, তাঁদের কাছ থেকে হাতে লেখা প্রশ্নপত্র পাওয়া গেছে। ওই প্রশ্নপত্রের সঙ্গে মেডিকেল কলেজের পেশাদার পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্রের অনেক মিল রয়েছে।