ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খুলছে শনিবার
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট আগামী শনিবার খুলবে। তবে ইনস্টিটিউটের আবাসিক হলগুলো আপাতত বন্ধ থাকবে। হল খোলার ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। সব শিক্ষার্থীকে ওই দিন ক্লাসে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে স্থানীয় সাংসদ আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ইনস্টিটিউটের প্রশাসনিক ও একাডেমিক কাউন্সিলের সদস্যদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।৬ জানুয়ারি নাজমুল হোসাইন ও শাকিলা ইয়াছমিন নামের পুরকৌশল বিভাগের দুই অকৃতকার্য শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার দাবিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ইনস্টিটিউটের শিক্ষকদের ওপর হামলা করেন। তাঁরা ইনস্টিটিউটে ব্যাপক ভাঙচুর চালান। এতে ইনস্টিটিউটের যন্ত্রকৌশল বিভাগের সিদ্দিকুর রহমান, তড়িেকৗশল বিভাগের মোক্তার আহমেদ ও পুরকৌশল বিভাগের সাইফুল ইসলাম নামের তিন শিক্ষক আহত হন। এ ঘটনার পর কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে এবং পরদিন সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়।