ঢাকা পলিটেকনিকে আহত ছাত্রলীগ-কর্মীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্র রাইসুল ইসলাম রাহিদ (২২) চিকিত্সাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা গেছেন। হাসপাতালে সূত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ে ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসের ডায়নিংয়ে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের কর্মী রাহিদ গুরুতর আহত হন। তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিত্সার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ ভোরে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।রাহিদ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।